খুলনা তেরখাদা উপজেলা বিএনপি নেতা ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন
খুলনার তেরখাদা উপজেলা বিএনপি নেতা ফরিদ মোল্যার মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট তেরখাদা বাজারে উপজেলাবাসীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন তেরখাদা থানা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাউসার আলী।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদ মোল্যার স্ত্রী রূপালী বেগম, তেরখাদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা মেহবুবুর রহমান, শরীফ নাঈম, তেরখাদা উপজেলা যুবদলের আহ্বায়ক মোল্লা হুমায়ুন কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ফরিদ মোল্যার মুক্তির দাবি জানান।
পরে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তেরখাদা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মামুন, খুলনা বিভাগীয় প্রতিনিধি।