1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনে বিএনপির মনোনয়ন যারা পেলেন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক জল্পনা কল্পনার পর নরসিংদীর ৫টি আসনের মধ্যে ৪টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ৪টি আসনের নাম ঘোষণা করেন।
নরসিংদী-১ (সদর) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
নরসিংদী-২ (পলাশ) আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
অপরদিকে নরসিংদী-৩ (শিবপুর) আসনে দল থেকে প্রাথমিকভাবে এখনও পর্যন্ত কারও নাম ঘোষণা না করায় আপাতত ওই আসনে বিএনপি প্রার্থীতা স্থগিত রয়েছে।
তবে কেন প্রার্থী নাম ঘোষণা করা হয়নি তা এখনও জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd