কাতারে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সাফল্যের ধারা অব্যাহত রেখে নতুন একটি ওয়্যারহাউস কার্যক্রম শুরু হয়েছে। দেশটির শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে এই নতুন প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সিআইপি মাইন উদ্দিন সোহেল। এম ইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশ নামের এই ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে তিনি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন। ওয়্যারহাউসটি চালু হওয়ায় তাঁর ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি স্থানীয় বাজারে নতুন কর্মসংস্থান ও বাণিজ্যিক সম্ভাবনার দুয়ার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন এই ওয়্যার হাউস তাঁর ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অনুষ্ঠান চলাকালে মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, ডিবিসি নিউজের সাংবাদিক আমিন বেপারী এবং বিজয় টিভির আহসান উল্লাহ সজিবের সঙ্গে মতবিনিময় করেন মাইন উদ্দিন সোহেল। এই আয়োজনে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন। তাঁর এই ব্যবসায়িক অগ্রযাত্রাকে প্রবাসীরা কঠোর পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্বের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে দেখছেন। আশা করা হচ্ছে, আগামী দিনগুলোতে মাইন উদ্দিন সোহেলের এই বাণিজ্যিক উদ্যোগ কাতারের বাজারে বাংলাদেশি পণ্যের অবস্থান আরও সুসংহত করবে এবং নতুন নতুন সাফল্যের মাইলফলক সৃষ্টি করতে সক্ষম হবে।