রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কুশ’ নামের একটি নতুন ও বিপজ্জনক মাদক পাচারের চেষ্টার অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বিমানবন্দর কর্তৃপক্ষের সহায়তায় পরিচালিত অভিযানে আটক ব্যক্তির ট্রলি থেকে ভারতীয় শাড়ির নিচে অত্যন্ত কৌশলে লুকানো ৪ কেজি ২৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়েছে। ডিএনসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাবি, একটি আন্তর্জাতিক পাচারচক্র বাংলাদেশে এই নতুন মাদকের একটি বাজার তৈরির অপচেষ্টা চালাচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিমানবন্দরের আগমনী হলের গ্রিন চ্যানেলে অভিযান চালিয়ে অভিজিৎ দাস (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। ডিএনসি সূত্রে জানা গেছে, তিনি ব্যাংকক থেকে থাই এয়ারওয়েজের টিজি ৩২১ ফ্লাইটে ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তার ট্রলি তল্লাশি করে মাদক ছাড়াও তিনটি ভারতীয় শাড়ি, পাসপোর্ট, মুদ্রা, স্মার্টফোন এবং বোর্ডিং কার্ড জব্দ করা হয়।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিজিৎ নিজেকে ভারতের বনগাঁও রেলওয়ে স্টেশনের একজন কুলি হিসেবে পরিচয় দিয়েছেন। তার স্বীকারোক্তি অনুযায়ী, একটি আন্তর্জাতিক ও ত্রিদেশীয় পাচারচক্র ভারতের অর্থনৈতিকভাবে অসচ্ছল ব্যক্তিদের ব্যবহার করে কলকাতা থেকে ব্যাংককে নিয়ে যায়। এরপর শাড়িসহ বিভিন্ন পণ্যের আড়ালে তাদের মাধ্যমে বাংলাদেশে মাদক পাঠানো হয়। অভিজিতের পরিকল্পনা ছিল বাংলাদেশে কয়েক দিন অবস্থান করে মাদকের চালানটি নির্দিষ্ট কারো কাছে হস্তান্তর করা এবং এরপর বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ফিরে যাওয়া। তার এসব বক্তব্য ও পাচারচক্রের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি ডিএনসি তদন্ত করছে। সেবনের পর শ্বাসকষ্ট, খিঁচুনি বা অচেতনতার মতো লক্ষণ দেখা দিলে তা জরুরি চিকিৎসার বিষয়। স্কুলে মারামারি করা সেই দুই শিক্ষক সম্পর্কে স্বামী-স্ত্রী, একসঙ্গে বদলির সুপারিশ। বগুড়ায় এনসিপির জেলা কার্যালয়ে রাতের আঁধারে আগুন। আজ যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বিশেষজ্ঞদের মতে, ‘কুশ’ নামে পরিচিত এই মাদক সব ক্ষেত্রে একই উপাদানের হয় না। কিছু ক্ষেত্রে এটি গাঁজার পরিবর্তিত ধরন হিসেবে পরিচিত হলেও, বর্তমান সময়ে অনেক ক্ষেত্রে এতে ক্ষতিকর সিন্থেটিক ক্যানাবিনয়েড বা রাসায়নিক মিশ্রিত থাকে। বিশেষ করে ‘ব্ল্যাক মাম্বা’ বা এই জাতীয় পণ্যে থাকা সিন্থেটিক উপাদানগুলো শরীরের ক্যানাবিনয়েড রিসেপ্টরে প্রভাব ফেলে, যা প্রাকৃতিক গাঁজার টিএইচসি (THC)-এর তুলনায় অনেক বেশি শক্তিশালী ও অনির্দেশ্য প্রতিক্রিয়া তৈরি করতে পারে। শাহজালাল বিমানবন্দরে জব্দ হওয়া মাদকের রাসায়নিক পরীক্ষার আগে এতে ঠিক কী কী উপাদান রয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। উদ্ধার হওয়া চালানের ঘটনায় অভিজিৎ দাসের বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি তাকে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ডিএনসি জানিয়েছে, এ ঘটনার মাধ্যমে আন্তর্জাতিক পাচারচক্রের নতুন কৌশল উন্মোচন হয়েছে, যা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা হচ্ছে। কিছু কুশজাতীয় মাদকে সিন্থেটিক ওপিওড বা অন্য রাসায়নিক মেশানোর ঝুঁকির কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। কুশে কী ধরনের রাসায়নিক রয়েছে এবং কতটা মাত্রায় তা গ্রহণ করা হয়েছে, তার ওপর নির্ভর করে এর প্রভাব।