1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মাগুরাতে জেলা ছাত্রলীগের মশাল মিছিল মধ্য রাতে।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

মাগুরাতে জেলা ছাত্রলীগের মশাল মিছিল মধ্য রাতে।

মোঃ তারিকুল ইসলাম তুহিন,বিশেষ প্রতিনিধিঃ

মাগুরায় জেলা ছাত্রলীগ গত রাত আনুমানিক তিনটার সময় একটি মশাল মিছিল বের করে। মিছিল টি মাগুরা শহরের নতুন বাজার ভূমি অফিসের সামনে থেকে শুরু হয়ে কেশব মোড়ে গিয়ে শেষ হয় বলে জানা গেছে।
এরই প্রতিবাদে জেলা ছাত্রদল তাৎক্ষণিক সাবেক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল বের করে।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্য আবু তাহের সবুজ বলেন আমরা ছাত্রদল ও জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা ২৪ ঘন্টা নিয়োজিত আছি ইনশাআল্লাহ। তিনি বলেন,আজ রাত আনুমানিক তিনটার সময় মাগুরা নতুন বাজার ভূমি অফিসের গলি থেকে ছাত্রলীগের কুলাঙ্গারেরা একটি মশাল মিছিল বের করে, আমি ঘৃনাভরে বলি তোমরা যদি প্রকৃত পক্ষে রাজনিতি করে থাক তাহলে দিবালোকে দিনের আলোয় আসো দেখি তোমাদের হেডাম কত।আমরা সতের বছরে তো কখন রাত তিনটার সময় মিছিল করে দেখাতে যায় নাই।আমরা আমাদের নেতা যে নির্দেশনা দিবে তা বাস্তবায়নের জন্য ২৪ ঘন্টা অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি হুঁশিয়ার করে দিচ্ছি মাগুরার মাটিতে হবে কোন ছাত্রলীগ বা তার এজেন্ট কোন প্রকার অপকর্ম করার চেষ্টা করে তাহলে পরিণাম ভয়ংকর হবে। মাগুরার মাটিকে শান্ত থাকতে দিন, স্হির থাকতে দিন। মাগুরার মানুষ কে ভালোভাবে দিন যাপন করতে দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd