1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

মাগুরা-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী নিতাই রায় চৌধুরির মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাবেক মাগুরা-২ আসনের বিএনপির সংসদ সদস্য কাজী সালিমুল হক কামালের সমর্থকেরা।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

মাগুরা-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী নিতাই রায় চৌধুরির মনোনয়ন বাতিলের দাবিতে মোটরসাইকেল নিয়ে বিক্ষোভ মিছিল করেছে সাবেক মাগুরা-২ আসনের বিএনপির সংসদ সদস্য
কাজী সালিমুল হক কামালের সমর্থকেরা।

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার ভিডিও প্রতিবেদনে বিস্তারিত

সকালে মাগুরা-২ আসনের নির্বাচনী এলাকা সীমাখালি ও মহম্মদপুর উপজেলাতে এক যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।
এ সময় সড়কে যান চলাচল ধীরগতি হয়ে যায়।
বিক্ষোভকারীরা স্লোগান দেয়
নিতাই এলাকার মানুষ হলেও জনপ্রিয়তা শূন্যের কোঠায়, নেই সাংগঠনিক ভিত্তি।
তার মনোনয়ন দেয়া হলে আসন প্রতিপক্ষের কাছে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হবে।
এ সময় তারা বিএনপির সাবেক সংসদ সদস্য মাগুরা-২ এর  কাজী সালিমুল হক কামালকে মনোনয়ন পূর্নবিবেচনার দাবি করতে থাকেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন সাবেক মাগুরা-২ আসনের বিএনপি সংসদ সদস্য কাজী কামাল সহ তার সমর্থীত বিএনপি নেতামর্কীরা।

সাবেক এই সংসদ সদস্য বলেন, বর্তমান মাগুরা ২ আসনের
বিএনপির মনোনিত প্রার্থী নিতাই রায় চৌধুরিকে মাগুরা দুই আসনের জনগণ চায়না, আমি রাজনীতি থেকে অবসর নেওয়ার চিন্তা করেছিলাম কিন্তু জনগণের ভালোবাসায় আমাকে এখানে আসতে হয়েছে, আপনারা জানেন গত দুই মাস আগে প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক মোট ৫১৩ টি নেতৃবৃন্দ হাই কমান্ড চিঠি দিয়েছেন তারা নিতাই রায় চৌধুরীকে চায় না কারণ, তিনি আলাদা দল করতেন তার দলে বেশিরভাগ জাতীয় পার্টির লোক ছিল। তিনি বলেন ১৮ তারিখে আমাদের একটি কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে সকল নেতৃবৃন্দের সাথে কথা বলে আপনাদেরকে জানানো হবে আমরা কি করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd