1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

পথের দূর্বা ঘাস

মোঃ মকবুল হোসেন বার্তা সম্পাদক ময়মনসিংহ জেলা
  • Update Time : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

পথের দূর্বা ঘাস

তাছলিমা আক্তার মুক্তা

একটা নতুন ফুলের কলি
যেমন করে হাসে ,
একটা শিশু তেমন করে
মা’কে ভালোবাসে ।

অন্ধকার রাতের পরে
সূর্য যেমন হাসে ,
চাঁদের পাশে ছোট্ট তাঁরা
তেমন করে ভাসে ।

পুকুর জলে শাপলা যেমন
ঢেউ খেলিয়ে ভাসে ,
হেমন্তের ঐ শিশির বিন্দু
তেমনি সবুজ ঘাসে।

এমন করে হাসতো যদি
পথের দূর্বা ঘাস ,
বাংলাদেশে থাকতো সদা
সুখের বারোমাস ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd