1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

খুলনা বিআরটিএর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপন

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

খুলনা বিআরটিএর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপন

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

খুলনা বিআরটিএর উদ্যোগে স্কুল শিক্ষার্থী জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৫ উপলক্ষে নিরাপদ পথচলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আফিল গেটে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়। আটরা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ৫২ নং শেখ আমজাদ হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয় এই শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ এর সহকারী পরিচালক উসমান (ইঞ্জি:) উসমান সরওয়ার আলম, প্রধান বক্তা ছিলেন খুলনা বিআরটিএ এর লাইসেন্স শাখার পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন । এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিআরটিএ এর মিজানুর রহমান, প্রধান শিক্ষক বিমান চন্দ্র নন্দী, কাজী মুরাদুল ইসলাম, নাছিমা খাতুন, দীপ্তি পোদ্দার,পলিয়ারা খাতুন,অমিয় কুমার মল্লিক, মহানন্দ রায়, প্রভাত কুমার, আহসান হাবীব,পেয়ারা খাতুন ,মনিরা খাতুন ,জয়দেব বিশ্বাস, দিলীপ দাস, কুতুবউদ্দিন, বনশ্রী সহ শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী বৃন্দ। প্রধান অতিথি উসমান সরওয়ার আলম তার বক্তব্য বলেন দুর্ঘটনা রোধে স্কুল-কলেজে শিক্ষার্থীদের ট্রাফিক আইন সম্পর্কে ও নিরাপদ চলা সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এসময় তিনি শিক্ষার্থীদের নিরাপদ পথ চলা এবং রাস্তা পারাপারের নিয়ম সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন সড়ক দুর্ঘটনা আমাদের কাম্য নয় দুর্ঘটনার কমাতে বিআরটিএ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে তার পরিবারকে ৫ লক্ষ এবং আহত হলে ১ থেকে ৩ লক্ষ্য পর্যন্ত টাকা প্রদান করছে বিআরটিএ কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd