1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে হালুয়া ঘাটে দোয়া মাহফিল।

ফারুক হোসেন হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি।
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২ সময়

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে হালুয়া ঘাটে দোয়া মাহফিল।

ফারুক হোসেন হালুয়াঘাট উপজেলা প্রতিনিধি।

বিএনপি’র চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ বুধবার ২৬ নভেম্বর ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আফজাল এইচ খানের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপি’র যুগ্ম আহ্ববায়ক ডাঃ ইমাম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে হালুয়াঘাট থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক আলহাজ্ব আজিজুল আহসান, উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আক্কাস আলী, ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য নুরুল আলম, পৌর বিএনপি’র সদস্য নুরুল ইসলাম, হালুয়াঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম আহমেদ, পৌর বিএনপি’র সদস্য নয়ন দাস, শরিফুজ্জান মাসুদ, মোঃ কামরুল হাসান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিপুল ঘোষ তারপরে, ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান সায়েম, কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাহিদ খান সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী স্বোচ্তের নেতৃবৃন্দ উপস্থিত থাকেন ও দোয়া পরিচালনা করেন ময়মনসিংহ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা নুরুল আমিন।
দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের আশু রোগ মুক্তি ও দেশের সার্বিক মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd