
জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত বিশেষ প্রতিনিধি আশিস সাহা
ঢাকা: স্টাফ রিপিটার সোহান
দৈনিক ঢাকার সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি আশিস সাহা আজ তাঁর শুভ জন্মদিন উদযাপন করছেন। কর্মনিষ্ঠা, সততা ও পেশাগত দক্ষতার জন্য তিনি পাঠক ও সহকর্মীদের মাঝে বিশেষভাবে সমাদৃত।
এই শুভক্ষণে পত্রিকার প্রধান প্রকাশক ও সম্পাদক শেখ শাহীন আশিস সাহাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন,
“আশিস সাহা আমাদের পত্রিকার এক নিবেদিতপ্রাণ সংবাদকর্মী। মাঠপর্যায়ে খবর সংগ্রহ থেকে শুরু করে বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনায় তাঁর দায়বদ্ধতা সত্যিই প্রশংসনীয়। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও আগামীর সফলতার জন্য আমরা সবাই প্রার্থনা করছি।”
সহকর্মীরাও জানান, আশিস সাহা তাঁর পেশাগত দায়িত্ব পালনে যেমন নির্ভীক, তেমনি সংবাদমান রক্ষায় অত্যন্ত যত্নশীল। ফলে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় তাঁর অবদান অনস্বীকার্য।
জন্মদিনে পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।
Leave a Reply