1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:০৩ অপরাহ্ন

ভারতীয় দূতাবাসে ‘ঘৃণা জানাতে’ যাত্রা শুরু করেছেন রাশেদ প্রধান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

একা হেঁটে গুলশানে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছেন জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ভারতীয় আধিপত্যবাদ এবং দেশের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপের প্রতিবাদে ‘ঘৃণা জানাতে’ এ পদযাত্রা করেন তিনি।

 

রাজধানীর পল্টন বক্স কালভার্ট রোড যেখানে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল সেই স্থান থেকে রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় এই যাত্রা শুরু করেন রাশেদ প্রধান।

 

ভারতীয় দূতাবাসের জন্য তিনি সঙ্গে কালো গোলাপ নিয়েছেন, যা রাজনৈতিক ভাষায় কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক।

 

পদযাত্রার শুরুতে রাশেদ প্রধান বলেন, ‘হিন্দুস্তান গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা ও হাদির খুনিদের আশ্রয় দিয়েছে। বছরের পর বছর ধরে সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন, ভূমি দখল, পানির ন্যায্য হিস্যা না দেওয়া এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা দিল্লির জন্য ছেলেখেলায় পরিণত হয়েছে। দেশের মানুষের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের মাধ্যমে ভারত সরকারের আগ্রাসী মনোভাবের প্রতি আমি তীব্র ঘৃণা জানাতে চাই।’

 

জাগপা মুখপাত্র বলেন, ‘অতীতে একাধিকবার মিছিল সহকারে ভারতীয় দূতাবাসে যাওয়ার এবং স্মারকলিপি বা চিঠি দেওয়ার চেষ্টা করেছি।

 

 

কিন্তু প্রশাসন আতঙ্কিত হয়ে মাঝপথে আটকে দিয়েছে। তাই এবার প্রায় ৮ কিলোমিটার পথ একা হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যাতে প্রশাসন বুঝতে পারে একজন নিরস্ত্র ব্যক্তি দূতাবাসের জন্য কোনো হুমকি নন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd