1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

তানোরে প্রতিবন্ধীদের পাশে সহমর্মিতার হাত, শীতবস্ত্র পেল শতাধিক মানুষ

মামুনুর রশিদ মামুন স্টাফ রিপোর্টার রাজশাহী।
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

তানোরে প্রতিবন্ধীদের পাশে সহমর্মিতার হাত, শীতবস্ত্র পেল শতাধিক মানুষ

 

শীতের তীব্রতা যখন জনজীবনকে কাঁপিয়ে দিচ্ছে, ঠিক তখনই রাজশাহীর তানোরে অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিল তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে পৌরভবন চত্বরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী এম. এ. মালেক মন্ডল। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং তারা আমাদেরই অংশ। রাষ্ট্র ও সমাজের প্রতিটি সুযোগ-সুবিধায় তাদের সমান অধিকার নিশ্চিত করতে হবে।” পাশাপাশি তিনি সরকারি সহায়তা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

তানোর প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি সাংবাদিক ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার সহ-সভাপতি আব্দুল গাফ্ফার, মুন্ডুমালা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড প্রতিবন্ধী কমিটির সভাপতি ফজলুর রহমান এবং সেক্রেটারি আজিজুল হক।

সংস্থার সেক্রেটারি আমেনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সেক্রেটারি সাংবাদিক টিপু সুলতানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা শীতবস্ত্র বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে আয়োজক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

 

মামুনুর রশিদ মামুন

স্টাফ রিপোর্টার

রাজশাহী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd