1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭১৪ মামলা

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১ Time View

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৭১৪টি মামলা করেছে।রবিবার (৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।     ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৬টি বাস, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৮৮টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৫টি মোটরসাইকেলসহ মোট ১১৮টি মামলা হয়েছে।ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি ট্রাক, ১টি ট্রাক, ১৭টি ক্যাভার্ড ভ্যান, ৪৮টি সিএনজি ও ১১৮টি মোটরসাইকেলসহ মোট ২৪০টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫০টি বাস, ২৯টি ট্রাক, ২৯টি কাভার্ডভ্যান, ৬৩টি সিএনজি ও ১২৪টি মোটরসাইকেলসহ মোট ৩৪৩টি মামলা হয়েছে।অন্যদিকে ট্রাফিক-তেজঁগাও বিভাগে ৮টি বাস, ২টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ২৪টি সিএনজি ও ৯৯টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮২টি মোটরসাইকেলসহ মোট ৩৪৮টি মামলা হয়েছে।

 

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩১টি, ১১টি ট্রাক, ১২টি ক্যাভার্ডর্ভ্যান, ৫২ সিএনজি ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৯১টি মামলা হয়েছে।ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৩৯টি মোটরসাইকেলসহ মোট ১১৫টি মামলা হয়েছে।এছাড়াও অভিযানকালে মোট ৩৬১টি গাড়ি ডাম্পিং ও ১৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd