
বিজয়নগরে পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
মো: হাবিব খান
ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি
(বিজয়নগর)
১১ জানুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ২৪ কেজি গাঁজাসহ মো. এলন মিয়া ওরফে হেলাল (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাত ০২:০৫ ঘটিকায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযানের বিবরণ
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস টিম কাশিনগর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক কারবারি হেলালের বসত ঘরে তল্লাশি চালিয়ে সুকৌশলে লুকিয়ে রাখা ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গ্রেফতারকৃতের পরিচয়
গ্রেফতারকৃত মো. এলন মিয়া ওরফে হেলাল নবীনগর উপজেলার নারাই (পূর্বপাড়া) গ্রামের মৃত আঃ অহেদ আলীর ছেলে। বর্তমানে তিনি বিজয়নগর থানার কাশিনগর (পশ্চিমপাড়া) এলাকায় বসবাস করে আসছিলেন।
অপরাধী প্রোফাইল
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে যে, গ্রেফতারকৃত হেলাল একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। দীর্ঘ দিন ধরে সে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ ছিল।
বর্তমান অবস্থা
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিজয়নগর থানায় একটি নতুন মামলা রুজু করা হয়েছে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
Leave a Reply