1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

অধস্তন আদালতে নতুন সময়সূচি নির্ধারণ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০ সময়

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের আদালত ও অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করেছে সুপ্রিম কোর্ট। রবিবার (৫ এপ্রিল) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রধান বিচারপতির নির্দেশে হাই কোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মুহাম্মদ শফিকুর রহমান এই বিজ্ঞপ্তি জারি করেন।

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন সূচি অনুযায়ী সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোর্ট চলবে।

 

এবং আদালত সংশ্লিষ্ট অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর ১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে।

এতে আরো জানানো হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই বিজ্ঞপ্তি কার্যকর থাকবে। পূর্বের মতো শুক্র ও শনিবার থাকছে সাপ্তাহিক ছুটি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd