1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

কর্মস্থল ফিরে পাওয়ার দাবিতে আইজিএ প্রকল্পের পুরনো জনবলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি আশিষ সাহা
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

কর্মস্থল ফিরে পাওয়ার দাবিতে আইজিএ প্রকল্পের পুরনো জনবলের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি আশিষ সাহার প্রতিবেদনে বিস্তারিত

কর্মস্থল ফিরে পাওয়ার দাবিতে আইজিএ প্রকল্পের সংশ্লিষ্ট পুরনো জনবলের আয়োজনে ২য় দিনের মত সোমবার সকাল থেকে ঢাকার ৩৭/৩ স্কাটন রোডে অবস্থিত মহিলা বিষয়ক অধিদপ্তর প্রাঙ্গণের সামনে “উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প”-এর অনুমোদিত ২য় পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত শুরু করার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেন পূর্বের প্রকল্পে সম্পৃক্ত অভিজ্ঞ প্রশিক্ষক, সহকারী কর্মচারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। তারা জানান, দীর্ঘদিন ধরে প্রকল্পের অনুমোদন সম্পন্ন হলেও কার্যক্রম শুরু না হওয়ায় প্রশিক্ষক ও কর্মীরা কর্মহীন হয়ে পড়েছেন।

বক্তারা বলেন, পুরনো দক্ষ জনবলকে সম্পৃক্ত রেখে দ্রুত আইজিএ প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হলে মহিলাদের আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd