1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩ সময়

কিশোরগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মনোনয়ন প্রত্যাশী, রাজনীতির প্রতীক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর নেতৃত্বে এক বর্ণাঢ্য নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর থেকে শহরের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন ও স্লোগান নিয়ে মিছিলে যোগ দেন। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয় মিছিলটি।

মিছিলে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী বলেন,
“জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। কিশোরগঞ্জ-১ আসনের মানুষের সেবা করাই আমার রাজনীতির মূল লক্ষ্য।”

স্থানীয় রাজনৈতিক মহলে এই নির্বাচনী মিছিলকে বিএনপির মাঠ-পর্যায়ে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd