1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

খুলনা টিটিসির সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

খুলনা টিটিসির সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চশিক্ষায় জাপান গমন শীর্ষক মতবিনিময় সভা ১৫ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোঃ আশারাফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোঃ আব্দুল্লাহ আল হুমায়ুন, ইঞ্জিনিয়ারিং বিডির প্রতিষ্ঠাতা মোঃ সাইমুল ইসলাম। এ মতবিনিময় সভায় বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষগণ, খুলনার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকগণ, কলেজের অধ্যক্ষগণ, এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা কারী মুস্তাকিম বিল্লাহ। খুলনা টিটিসির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করেন অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান।এসময় তিনি খুলনা টিটিসির বিভিন্ন ট্রেড সম্পর্কে আলোচনা করেন বিশেষ করে জাপানি ও ইতালিয়ান ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বিনা খরচে জাপান ও ইতালিতে দক্ষ জনপ্রতি পাঠাতে খুলনা টিটিসির এর ভূমিকা আলোচনা করেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক ও বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোঃ আশারাফ হোসেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর আওতাধীন টিটিসির মাধ্যমে বিভিন্ন বিষয়ক প্রশিক্ষণ এই গুরুত্ব ও কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। প্রধান অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ রেজাউল করিম তার বক্তব্য বলেন দক্ষ জনশক্তি তৈরি করতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দেশের উন্নয়নের কাজ করে যাচ্ছে।এসময় তিনি আরো বলেন দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। তিনি বলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন প্রশিক্ষণের ব্যাপারে হয়তো অনেকে জানে না আমাদের দেশের স্বার্থে সকলকে এ বিষয়ে অবহিত করে দক্ষ জনশক্তি উৎপাদন করে দেশ উন্নয়ন করতে হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd