1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

চ্যানেল এস7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন কাজী মো: মনিরুজ্জামান মনি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১ সময়

‎চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক পেলেন গাজী মোঃ মনিরুজ্জামান (মনি)

নিজস্ব প্রতিনিধি

‎গণমানুষের কথা তুলে ধরার অঙ্গীকার নিয়ে কাজ করা চ্যানেল S7–এর পক্ষ থেকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পেলেন গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় খুলনা সিটি ইন ইন্টারন্যাশনাল কনফারেন্স রুম (বেলি)-তে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।

‎পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেক কেটে Channel S7-এর শুভ উদ্বোধন করেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

‎অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম মঞ্জু, অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল (কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, খুলনা মহানগর), মো. মোস্তালিম হোসেন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, এস. এম. আজিজুর রহমান স্বপন, শেখ কামরুল ইসলাম, এনামুল হক, শেখ আবু আসলাম বাবু, শাহাবাজ জামানসহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চ্যানেল S7-এর চেয়ারম্যান শেখ শাহীন। শুভেচ্ছা বক্তব্যে চ্যানেল S7-এর ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর হুসাইন বলেন, “Channel S7 শুধু দেশেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে হবে। দেশ-বিদেশের গণমানুষের কথা বলবে Channel S7।”

‎সম্মাননা স্মারক গ্রহণকালে গাজী মোঃ মনিরুজ্জামান (মনি) বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়বদ্ধ করবে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও আন্তরিকভাবে কাজ করে যাব।”

‎অনুষ্ঠান শেষে সম্মানিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সাংবাদিক, লেখক, কবি ও শিশু সাংবাদিকগণ।

‎স্মারকটিতে চ্যানেলটির লোগো ও স্লোগান ‘কথা বলে গণমানুষের’ খোদাই করা রয়েছে, যা চ্যানেল S7 পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও স্বীকৃতির প্রতীক হিসেবে তুলে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd