1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩ সময়

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি আকাশ মোল্লা গ্রেপ্তার

 

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা

 

ফরিদপুর সদর উপজেলার আলোচিত ত্রিমুখী হত্যাকাণ্ডের প্রধান আসামি আকাশ মোল্লা (২৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব-১০ এর যৌথ দল। এ ব্যাপারে ‌ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌

গতকাল ‌রাত আনুমানিক ৯টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার আলীয়াবাদ এলাকায় মা-মেয়েসহ তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহতরা হলেন—আমেনা বেগম (৮০), রাহেলা বেগম (৫০) এবং কাবুল চৌধুরী (৩০)। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। একই ঘটনায় গুরুতর আহত আরও একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার পরপরই জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প এবং কোতয়ালী থানা পুলিশের একটি যৌথ দল অভিযান চালিয়ে আলীয়াবাদ এলাকা থেকে প্রধান আসামি আকাশ মোল্লাকে গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, নৃশংস ও অমানবিক অপরাধ দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd