1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি মিলন মাগুরা
  • আপডেটের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭ সময়

বেশি দামে সার বিক্রি ও ভাউচার অনিয়ম: মহম্মদপুরে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি মিলন মাগুরা

মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া বাজারে বেশি দামে সার বিক্রি, ভাউচার অনিয়ম এবং কৃষকদের সাথে প্রতারণার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সারের বিক্রিমূল্যের গরমিল, অতিরিক্ত টাকা আদায়, ভাউচার ইচ্ছামতো প্রদানসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। রেজিস্টার যাচাই ও ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলার পর ডিলার প্রতিষ্ঠানটির মালিকরা তাদের অপরাধ স্বীকার করেন।

এ সময় প্রতিষ্ঠানের র‍্যাক থেকে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

অভিযানে সারের দাম বেশি নেয়া ও প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে ডিলার প্রতিষ্ঠানটির মালিক মিলন কুমার ঘোষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫১ ধারায় ১,৫০,০০০ টাকা জরিমানা এবং আরেক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd