1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

মঙ্গলবারের মধ্যে ‘পকেট কমিটি’ বিলুপ্ত না হলে কঠোর কর্মসূচির হুমকি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২ সময়

মঙ্গলবারের মধ্যে ‘পকেট কমিটি’ বিলুপ্ত না হলে কঠোর কর্মসূচির হুমকি

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫ টার দিকে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত মশাল মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ ও মশাল মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও কামরুল ইসলাম দাউদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা অভিযোগ করেন, নবঘোষিত উপজেলা ও পৌর বিএনপি কমিটি টাকা লেনদেনের মাধ্যমে গঠিত হয়েছে, যা ত্যাগী ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে চরম অবিচার।

সমাবেশে খোশবুর রহমান খোকন বলেন,
“মঙ্গলবারের মধ্যে যদি জেলা বিএনপি এই পকেট কমিটি বিলুপ্ত ঘোষণা না করে, তাহলে মঙ্গলবার থেকেই আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। আর যদি তখনও সিদ্ধান্ত না আসে, তাহলে পরের দিন থেকে আলফাডাঙ্গায় হরতাল পালন করা হবে।”

বিক্ষোভ শেষে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আলফাডাঙ্গা

মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd