1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

মাগুরায় জামায়াত প্রার্থী এমবি বাকেরের পক্ষে স্মরণ কালের মোটর সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২ সময়

মাগুরায় জামায়াত প্রার্থী এমবি বাকেরের পক্ষে স্মরণ কালের মোটর সাইকেল র‍্যালী অনুষ্ঠিত

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার 

মাগুরায় নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হাজার হাজার মোটর সাইকেল নিয়ে মাগুরা-২ আসনের জামায়াত ইসলামীর মনোনিত প্রার্থী সহকারী অধ্যাপক মাওলানা এমবি বাকেরের পক্ষে স্মরণ কালের মটর সাইকেল র্্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়পাড়া ডিগ্রী কলেজ মাঠে মাগুরা -২ নির্বাচনী এলাকার শালিখা ও মোহাম্মদপুর (ও সদরের আংশিক) উপজেলার ১৯ টি ইউনিয়নের জামায়াত ইসলামী বাংলাদেশের পাড়া,মহল্লার ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে কলেজ প্রাঙ্গণে সমবেত হয় । এ সময় তারা মাগুরা-২ আসনের প্রার্থী সহকারী অধ্যাপক এমবি বাকেরের পক্ষে দাড়িপাল্লাহ প্রতীকে ভোট প্রার্থনা করে শ্লোগান দিতে থাকেন। এ র্্যালী উপলক্ষে সকাল থেকেই শালিখা, মহম্মদপুর ও সদরের আংশিক, ইউনিয়নের ৩০ বাজারে চালানো হয়  প্রচার প্রচারণা। সকাল ১০ টায় মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের ছাদ খোলা মাইক্রোবাসে জাতীয় পতাকা নিয়ে হাত নেড়ে নেড়ে মোটরসাইকেল র‍্যালী শুরু করেন। এ সময় শোভাযাত্রা অংশ নেয় মোহাম্মদপুর ও শালিখা উপজেলার জামায়াত- শিবিরে নেতা কর্মীবৃন্দ। র‍্যালীটি শালিখার আড়পাড়া ডিগ্রি কলেজ থেকে শুরু করে

তালখড়ি,চতুরবাড়ি,সীমাখালি,বুনাগাতি, গঙ্গারামপুর, নোহাটা,ঝামা বাজার, রাজাপুর,বাবুখালি,বিনোদপুর হয়ে শত্রুজিতপুর বাজারে গিয়ে শেষ হয়। এই প্রথমবারের মতো জামায়াতের আয়োজনে বিশাল র‍্যালী অনুষ্ঠিত হল! এত বড় র্্যালী মাগুরাতে ইতিপূর্বে  মাগুরাতে অনুষ্ঠিত হয়নি অনেকেই মন্তব্য করেন।  বর্ণাঢ্য এর্্যালীতে জামায়াত ইসলামীর  সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মশলিশে শুরার অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলহাজ্ব আব্দুল মতিন, মাগুরা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাঈদ আহমেদ বাচ্চু, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমান, শালিখার আমীর মাওলানা আফসার আলী, মোহাম্মদপুর উপজেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা নজরুল ইসলাম,সদর নায়েবে আমীর মাওলানা কাজী শফিকুর রহমান বাচ্চু ও জেলা ইসলামী  ছাত্র শিবিরের সেক্রেটারি জুবায়ের হোসেনসহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

মাগুরা-২ আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিশের শুরার অন্যতম সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা  এমবি বাকের বলেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের  শাসন চাই  স্লোগান নিয়ে জামায়াত ইসলামী বাংলাদেশ dকাজ করে যাচ্ছে। প্রথমবারের মতো মাগুরা- ২ আসনে  হাজার হাজার মোটরসাইকেল নিয়ে জামায়াতের এই র্র্যালী প্রমান করেছে মাগুরা-২  আসন জামায়াতের ঘাঁটি। আগামী নির্বাচনকে সামনে রেখে মাগুরা-২ আসনের প্রতিটি পাড়া,মহল্লা, ইউনিয়নের প্রতিটি গ্রামে চলছে জামায়াতের নির্বাচিত কার্যক্রম। এ নির্বাচনে আমাদের জয় সু নিশ্চিত করবে ইনশাআল্লাহ।

এদিকে র্র্যালী থেকে সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকেই বলেন ক্যামেরার ম্যামোরী কার্ড ফুল হয়ে যাবে! কিন্তু র্্যালী শেষ হবেনা!

লেনিন জাফর, মাগুরা।

তাং ২২/১১/২০২৫ইং

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd