1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

মানিকগঞ্জে বিএনপি নেতা আমানউল্লাহর বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: মোঃ সেলিম রানা
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

মানিকগঞ্জে বিএনপি নেতা আমানউল্লাহর বিরুদ্ধে ধর্ষণ, ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইলের অভিযোগ

স্টাফ রিপোর্টার: মোঃ সেলিম রানা

মানিকগঞ্জ জেলা বিএনপির এক নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি—তিনি ধর্ষণের পর ঘটনার ভিডিও ধারণ করে তা দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সম্প্রতি সাহস করে বিষয়টি প্রকাশ করেন। তার অভিযোগ—আমানউল্লাহ প্রথমে প্রেমের কথা বলে সম্পর্ক গড়ে তোলেন, পরে সুযোগ বুঝে তাকে ধর্ষণ করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে দীর্ঘদিন বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

ভুক্তভোগী জানান, বিষয়টি নিয়ে পরিবার ও সামাজিক চাপে তিনি অনেকদিন চুপ ছিলেন। অবশেষে তিনি আইনের আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে মানিকগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এই অভিযোগে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের দাবি—অভিযুক্ত যেই হোক, ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd