1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

মালদ্বীপে ভিসা ফি বকেয়া বিদেশিদের বিরুদ্ধে ২ মে থেকে শুরু হচ্ছে “অপারেশন কোরাঙি”-র তৃতীয় ধাপ

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ সময়

মালদ্বীপে ভিসা ফি বকেয়া বিদেশিদের বিরুদ্ধে ২ মে থেকে শুরু হচ্ছে “অপারেশন কোরাঙি”-র তৃতীয় ধাপ। স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহুসান আজ বৃহস্পতিবার সকালে প্রেসিডেন্ট অফিসে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ভিসা ফি পরিশোধ না করে অবস্থান করলে ধরা পড়ামাত্রই আটক করে তাৎক্ষণিকভাবে ডিপোর্ট করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৬ হাজার বিদেশির বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে, তবে এখনও ২,৯৩৩ জন বাকি রয়েছে। অবৈধদের শনাক্তে এক বছরব্যাপী এই বিশেষ অভিযান চলবে।

মন্ত্রী আরও সতর্ক করে বলেন, অভিযানের সময় কোনো সুপারিশ বা প্রভাব খাটিয়ে কাউকে ছাড়ানো যাবে না। তবে প্রশাসনিক জটিলতার কারণে কেউ ফি দিতে না পারলে তা বিবেচনা করা হতে পারে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd