1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়াচ্ছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২ সময়

রাশিয়ার ভেতরে আরো গভীরে আঘাত হানছে ইউক্রেন। এতে চাপে পড়েছে মস্কো। হামলা এড়াতে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা দূরের এলাকায় সরিয়ে নিচ্ছে। ফলে ইউক্রেনের ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এসব জায়গায় আঘাত করা কঠিন হয়ে পড়ছে।

 

ইউক্রেন বিজনেস নিউজের প্রতিবেদন বলছে, এসব কারখানা মস্কো ও আশপাশ এলাকা থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক এবং উরাল পর্বতের কাছে পার্ম শহরে নতুন করে এগুলো বসানো হচ্ছে। ইউক্রেনের দূরপাল্লার হামলা বাড়ায় ক্রেমলিনের উদ্বেগ বেড়েছে। এসব হামলায় রাশিয়ার তেল উৎপাদন ও সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

 

এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের ড্রোন হামলায় উফা শহরের (বাশকোর্তোস্তান) বাশনেফত-নোভোইল তেল শোধনাগারের একটি বড় ইউনিট বন্ধ হয়ে যায়। এই ইউনিটটি পুরো শোধনাগারের ২৮ শতাংশ ক্ষমতা বহন করত। তবে অন্য তিনটি ইউনিট এখনো চালু আছে।

 

এদিকে ৫ এপ্রিল ড্রোন হামলার লক্ষ্য হয় প্রিমোরস্কের কাছে একটি রুশ তেল পাইপলাইন।

 

জায়গাটি এস্তোনিয়া ও ফিনল্যান্ডের মাঝামাঝি এলাকায়। এ ছাড়া দুটি স্থাপনায় ক্ষতির খবর পাওয়া গেছে। এগুলো হলো কস্তোভস্কি শোধনাগার এবং নোভোহিরকোভস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্র।

শুধু স্থলভাগ নয়, সমুদ্রেও হামলা চালাচ্ছে ইউক্রেন। ভূমধ্যসাগরে রাশিয়ার ‘শ্যাডো ফ্লিট’ ট্যাংকারগুলো লক্ষ্য করে আঘাত করা হচ্ছে।

 

আরএফআইয়ের তথ্য অনুযায়ী, এই কাজের জন্য লিবিয়ায় ২০০-এর বেশি ইউক্রেনীয় কর্মকর্তা ও বিশেষজ্ঞ অবস্থান করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd