1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, আগামী ২৫ নভেম্বর ভোট গ্রহণ

মো মামুন মোল্লা খুলনা
  • আপডেটের সময় : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, আগামী ২৫ নভেম্বর ভোট গ্রহণ

মো মামুন মোল্লা খুলনা

খুলনার ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ২ নভেম্বর রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক এ তফসিল ঘোষণা করেন।
শিরোমনি বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ি
৩/১১/২৫ তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, আগামী ৪/১১/২৫ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোটার তালিকার উপর আপত্তি গ্রহণ, ৫ ও ৬ /১১/২৫ তারিখ ভোটার তালিকার আপত্তির উপর শুনানি ও নিষ্পত্তি, ৭/১১/২৫ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ. ৮/১১/২৫ তারিখ মনোনয়নপত্র বিক্রয়/ সংগ্রহ, ১০/১১/২৫ তারিখ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোয়নপত্র জমা, ১১/১১/২৫ তারিখ মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১২/১১/২৫ তারিখ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪/১১/২৫ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৫/১১/২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬/১১/২৫ তারিখ প্রতীক বরাদ্দ এবং আগামী ২৫/১১/২৫ তারিখ সকাল ৯ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা জামায়াতে ইসলামে সহকারি সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, বাজার বণিক সমিতির সদস্য, স্থানীয় সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শিরোমনি বাজার বণিক সমিতির সূত্রে জানা গেছে ২০০৩ সালে সর্বশেষ এ বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বণিক সমিতির ১১ টি পদেএ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি ১ টি পদ, কার্যকরী সভাপতি ১ টি, সহ সভাপতি ১ টি, সাধারণ সম্পাদক ১ টি, যুগ্ম সম্পাদক ১ টি, সহ সাধারণ সম্পাদক ১ টি, সাংগঠনিক সম্পাদক ১ টি, কোষাক্ষ্যক্ষ ১ টি, প্রচার সম্পাদক ১ টি, দপ্তর সম্পাদক ১ টি এবং কার্যনির্বাহী সদস্য ১ জন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd