1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।
  • আপডেটের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১ সময়

সংস্কৃতি ও শিক্ষায় সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-মালদ্বীপের আলোচনা।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি।

মালেতে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম মালদ্বীপের ৫ম রাষ্ট্রপতি ও বর্তমান প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত ড. মোহাম্মদ ওয়াহিদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয়েই শিক্ষা, সংস্কৃতি ও জনগণের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে গঠনমূলক আলোচনা করেন।

ড. ওয়াহিদ হাসান তাঁর ঢাকা সফরের স্মৃতিচারণ করে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, খাদ্য, শিক্ষা ব্যবস্থা ও আন্তরিক আতিথেয়তার প্রশংসা করেন। তিনি মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংগীত, নৃত্য ও শিল্পকলার আদান-প্রদানের মাধ্যমে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারের আগ্রহ ব্যক্ত করেন।

হাইকমিশনার ড. নাজমুল ইসলাম বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য বাংলাদেশের উচ্চশিক্ষা, মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং ও বৃত্তিমূলক শিক্ষায় স্কলারশিপের সুযোগের কথা উল্লেখ করেন।

উভয় পক্ষই পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ ও মালদ্বীপের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব ও অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের এই সহযোগিতা ভবিষ্যতে আরও গভীর হবে এবং জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

সাক্ষাতে কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ এবং পার্সোনাল অফিসার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd