1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

হরিণাকুণ্ডুতে স্কুল শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাচীর নির্মাণের ফলক উন্নোচন

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,
  • আপডেটের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ০ সময়

হরিণাকুণ্ডুতে স্কুল শিক্ষার্থীদের চেক বিতরণ ও প্রাচীর নির্মাণের ফলক উন্নোচন

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু সংবাদদাতা,

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে পিবিজিএসআাই স্কিমের ২০২৪-২৫ অর্থবছরের স্কুল/ মাদ্রাসা/কলেজ ব্যবস্হাপনা জবাবদিহি অনুদান তহবিলের আওতায় প্রাচীর নির্মাণ প্রকল্পের এবং মেধারভিওিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর চেক বিতরণ ও ফলক উন্নোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল বারী এর সভাপতিত্বে ও উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং সেসিপ গার্ডেন PBGSI স্ত্রুীম ২০২৪-২৫ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বি এম তারিক-উজ-জামান।

তাছাড়া অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ৩নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনজুর রাশেদ।
উপজেলা প্রকৌশলী শিক্ষা অধিদপ্তরের উপ-সহকারি মোঃ রাব্বি হোসেন,
বিদ্যালয়ের ম্যাজেডিং কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (পিটার)। ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য,
মোঃ মকলেচুর রহমান (রাশু), আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল হক (টিটু),
বিদ্যালয়ের পবিচলেনা কমিটির সদস্য, মোঃ মশিউর রহমান সহকারী শিক্ষক, কর্মচারী এবং শিক্ষার্থীরা। 

অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, বি এম তারিক-উজ-জামান মেধাবী নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন ২০ জন শিক্ষার্থীর মাঝে মোট ১ লক্ষ টাকার চেক বিতরণ করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd