1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

মাগুরায় প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ০ সময়

মাগুরায় প্রতিবেশীর হামলায় গৃহবধূ আহত

 

 

লেনিন জাফর, স্টাফ রিপোর্টার

মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর হামলায় লাভলি বেগম (৪২) নামে এক গৃহবধূ আহত হয়েছে। রবিবার সকালে উপজেলার হাট শ্রীকোল এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের নজির মণ্ডলের স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

 

হামলার শিকার ওই গৃহবধূ বলেন, আমরা আলাউদ্দিন নামে এক ব্যক্তির কাছ থেকে বাড়ির পাশে সাড়ে ৫ শতক জমি কিনেছি। সেই জমিতে মাটি ফেলতে গেলে প্রতিবেশী গোলাম ও তার ছেলে কামরুল আমাকে লোহার খুন্তা দিয়ে মারধর করে। এ সময় আমার চোঁখে ও মুখে আঘাত লাগে। ডান চোঁখ দিয়ে কিছুই দেখতে পাচ্ছি না। আমার স্বামীকে ও তারা মারধর করে। এখন মাগুরা সদর হাসপাতাল আমাকে রাখতে চাচ্ছে না। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে। আমি আমার উপর হামলাকারীদের বিচার চাই।

 

 

এ ব্যাপারে গোলাম ও কামরুল ইসলামের সাথে যোগাযোগ করে বক্তব্য নেওয়ার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগv পায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd