1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবন থেকে ২ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১ Time View

ইসরায়েলের হাইফায় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দলের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, হোম ফ্রন্ট কমান্ডের সঙ্গে কয়েক ঘণ্টার প্রচেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া দুই ব্যক্তিকে উদ্ধার করেছে দমকল বাহিনী। তবে উদ্ধারকৃতদের কেউই বেঁচে ছিলেন না।

 

কতৃপক্ষ জানিয়েছে, আটকে পড়া বা নিখোঁজ আরো দুই ব্যক্তির কাছে পৌঁছানোর চেষ্টায় উদ্ধার অভিযান এখনো চলছে।

 

সংবাদমাধ্যমটি অন্য এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। ইরানের ফার্স নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।

 

তবে, ভবনটিতে কেন হামলা চালানো হলো, তা স্পষ্ট নয়।

 

আজ (সোমবার) সকালে চালানো এই হামলার দায় ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কেউই স্বীকার করেনি। তবে এই হামলাটি এমন এক সময়ে হয়েছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য হুমকি দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd