1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

গফরগাঁও এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১২ সময়

গফরগাঁও এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিগুয়ারী- মাখল নামক এলাকায় অবস্থিত মেসার্স ভাই এন্ড বোন ব্রিকস নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

আজ ৩০এপ্রিল বৃহস্পতিবার মোবাইল কোর্ট পরিচালনাকালে বর্ণিত আইন লঙ্ঘণ করে ইটভাটার কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাটির চিমনী আংশিক ভেঙ্গে দেয়া হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম। পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রুকন মিয়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন। ময়মনসিংহ জেলা পুলিশ, পাগলা থানা পুলিশ, র‌্যাপিড একশন ব্যাটেলিয়ানের একদল চৌকশ সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ নুর কুতুবে আলম সিদ্দিক সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd