1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

টাঙ্গাইলের ৭ টি আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

টাঙ্গাইলের ৭ টি আসনে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

অনেক জল্পনা কল্পনার পর টাঙ্গাইলের ৮ টি আসনের মধ্যে ৭ টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে একাধিক প্রার্থী থাকায় ও সমস্যা থাকায় এই আসনে প্রার্থী নাম এখনও ঘোষনা করা হয়নি। সোমবার বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীদের নাম ঘোষনা করেন। টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) ফকির মাহবুব আলম স্বপন, টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) এড. আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ওবায়দুল হক নাসির, টাঙ্গাইল-৪ (কালিহাতি) লুৎফর রহমান মতিন, টাঙ্গাইর-৬ (দেলদুয়ার-নাগরপুর) রবিউল আউয়াল লাভলু, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এড. আহমেদ আযম খান। টাঙ্গাইল-৫ (সদর) আসনে প্রার্থী নিয়ে সমস্যা থাকায় এই আসনে প্রার্থী ঘোষনা করা হয়নি।
টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত ধানের শীষের চুড়ান্ত প্রার্থী ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বিএনপি দল ত্যাগীদের মুল্যায়ন করেছেন।তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করার আহ্বান জানান।

অরবিন্দ রায়
০১৯১৮৭৬৭৬৫৫

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd