1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা।

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৬০ সময়

শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ভিডিও ধারণকালে সাংবাদিকের ওপর হামলা।

সুমন সাহা শালিখা প্রতিনিধি :

মাগুরার শালিখায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের চিত্র ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক জসীম উদ্দীন। হামলায় গুরুতর আহত হওয়ার পর তাঁকে উদ্ধার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শালিখা উপজেলার শতখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দলীয় বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সংঘর্ষের ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিক জসীম উদ্দীনের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

আহত সাংবাদিক জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলা সদর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। পথে শতখালী নতুন বাজার এলাকায় পৌঁছে বিএনপির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী ও কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়নের অনুসারীদের মধ্যে বাকবিতণ্ডা দেখতে পান। এ সময় তিনি মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে ঘটনাস্থলের দিকে এগিয়ে যান।

একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে পেশাগত দায়িত্ব পালনের জন্য মুঠোফোন বের করে ভিডিও ধারণের চেষ্টা করেন তিনি। তখন নিতাই রায় চৌধুরীর পৃষ্ঠপোষকতায় থাকা নেতা ও মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর অনুসারীরা তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করেন সাংবাদিক জসীম উদ্দীন।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শালিখায় কর্মরত সাংবাদিকেরা। তাঁদের মতে, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd