1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্টিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ ৯ নভেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র‍্যাব, বিজিবি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।

তিনি আরও বলেন, যানবাহন চলাচল, কিশোর অপরাধ, ইভটিজিং ও মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী আরও সক্রিয় ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদেরও সমাজে নৈতিকতা প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে হবে।

সভায় জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd