1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

খুলনা শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রয় আগামী ২৫ নভেম্বর ভোট গ্রহণ

মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

খুলনা শিরোমণি বাজার বণিক সমিতির নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রয়
আগামী ২৫ নভেম্বর ভোট গ্রহণ

মো মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক

ঃ ঐতিহ্যবাহী শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন আগামী ২৫ শে নভেম্বর অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর রবিবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রয় হয় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্ন পদে ১৭ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন প্রার্থীরা । নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম বিক্রয় করেন এ সময় শিরোমনি বাজার বনিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ্ব মোড়ল আনিসুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জেলা জামায়াতে ইসলামে সহকারি সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম, স্থানীয় সাংবাদিক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ঘোষিত তফসিল অনুযায়ী ১০/১১/২৫ তারিখ সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মনোয়নপত্র জমা, ১১/১১/২৫ তারিখ মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ১২/১১/২৫ তারিখ খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ১৪/১১/২৫ তারিখ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, ১৫/১১/২৫ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ১৬/১১/২৫ তারিখ প্রতীক বরাদ্দ এবং আগামী ২৫/১১/২৫ তারিখ সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে । শিরোমনি বাজার বণিক সমিতির সূত্রে জানা গেছে ২০০৩ সালে সর্বশেষ এ বাজারে নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২২ বছর পর শিরোমনি বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বণিক সমিতির ১১ টি পদেএ নির্বাচন অনুষ্ঠিত হবে। পদগুলো হলো সভাপতি ১ টি পদ, কার্যকরী সভাপতি ১ টি, সহ সভাপতি ১ টি, সাধারণ সম্পাদক ১ টি, যুগ্ম সম্পাদক ১ টি, সহ সাধারণ সম্পাদক ১ টি, সাংগঠনিক সম্পাদক ১ টি, কোষাক্ষ্যক্ষ ১ টি, প্রচার সম্পাদক ১ টি, দপ্তর সম্পাদক ১ টি এবং কার্যনির্বাহী সদস্য ১ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd