
সুনামগঞ্জে র্যাব–৯ এর চৌকস অভিযানে ৯১ বোতল মদসহ এক যুবক আটক
বিস্তারিত অমিত তালুকদারের পাঠানো তথ্য চিত্রে
র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত ৭টা ৩০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চিলাউড়ার বাজার এলাকার সড়কে সন্দেহভাজন একজনকে থামতে সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন।পরে ধাওয়া করে তাকে আটক করে র্যাব সদস্যরা।
আটক ব্যক্তির নাম কামান মিয়া, বয়স ২০, ঠিকানা উত্তর কালিগঞ্জ, বিশ্বম্ভরপুর। তার কাছ থেকে উদ্ধার করা হয় মোট ৯১ বোতল বিদেশি মদ। র্যাব জানায়, সে সীমান্ত এলাকায় বিদেশি মদ সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রির চেষ্টা করছিল।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে বিশম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বলছে—মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে র্যাব–৯ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply