1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী তরুণ আতাহার আলী রাহাত—

অমিত তালুকদার, সুনামগঞ্জ।
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

সুনামগঞ্জ-২ আসনে মনোনয়ন প্রত্যাশী তরুণ আতাহার আলী রাহাত—

অমিত তালুকদার, সুনামগঞ্জ।

জাতীয় নাগরিক পার্টি (NCP) থেকে মনোনয়ন ফর্ম জমা ও ইন্টারভিউ সম্পন্ন করেছেন দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের কৃতিসন্তান, তরুণ সংগঠক আতাহার আলী রাহাত। তিনি জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত, পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমানে NCP দিরাই উপজেলার যুগ্ম সমন্বয়কারী। সুনামগঞ্জ–২ আসনে তিনি এবার মনোনয়ন প্রত্যাশী।

সাক্ষাৎকার শেষে এক প্রতিক্রিয়ায় আতাহার আলী রাহাত বলেন, “তরুণদের মাধ্যমেই ফ্যাসিবাদ দূর হয়েছে। তরুণ প্রজন্মের নেতৃত্বে বাংলাদেশ একটি আলোচিত, আধুনিক রাষ্ট্রে পরিণত হবে।” তিনি জানান, স্বাধীনতার পর থেকে এই আসনে অনেক প্রবীণ নেতা নেতৃত্ব দিলেও মানুষের জীবনমান তেমন উন্নত হয়নি।

রাহাত আরও বলেন, “আমি যখন মানুষের কাছে দোয়া চাইতে যাই, তারা নানা কষ্ট–অভিযোগ জানায়। সবাই বলে, নির্বাচন এলে নেতারা প্রতিশ্রুতি দেন, বিজয়ী হলে ভুলে যান। আমি সেই রাজনীতিতে বিশ্বাসী নই। কথা নয়—কাজ দিয়ে প্রমাণ করতে চাই। তাই ঘরে ঘরে গিয়ে সবার মতামত শুনছি।”

তিনি চিকিৎসা খাতের অব্যবস্থা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা, অবহেলিত শিক্ষা কাঠামোসহ সুনামগঞ্জ–২ আসনের সামগ্রিক পশ্চাৎপদতার কথা তুলে ধরেন। তার ভাষ্যে, “আমাদের আসন এখনো মৌলিক অধিকার বঞ্চনার আওতাধীন। চিকিৎসা, শিক্ষা, সড়ক—সবখানেই উন্নয়ন ভীষণ পিছিয়ে। আমি আপনাদেরই লোক—কারও ভাই, কারও ভাতিজা, কারও ভাগ্না। নিজের জীবনে অনুভব করেছি কেমন অবহেলিত আমরা। তাই মানুষের পাশে থেকে পরিবর্তনের পথে কাজ করতে চাই।”

তিনি জানান, NCP থেকে মনোনয়ন পেলে এলাকার মানুষের দুঃখ–দুর্দশার কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন এবং সুনামগঞ্জ–২ আসনকে একটি “স্মার্ট আসন” হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য।

তরুণ প্রজন্মের শক্তিকে সামনে রেখে তিনি দেশ–বিদেশের সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd