1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্তের দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ শহরে ফুটপাতের অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ করেন এবং ডিসি ও এসপির কাছে স্মারকলিপি দেন।

এর আগে গৌরাঙ্গ বাজার ব্যবসায়ীরা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ করেন। সেখানে প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধে যান চলাচল ব্যাহত হয়।

শনিবার রাতে গৌরাঙ্গ বাজারে ‘পাল ট্রেডার্স’-এর মালিককে হকারদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে প্রতিবাদে নামে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভে বড়বাজার, গৌরাঙ্গ বাজার ও ঈশা খা রোড ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd