1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

মাগুরার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর রবিবার জাহানাবাদ সেনানিবাস কর্তৃক পরিচালিত জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল-এ মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস এবং স্টেশন কমান্ডার, জাহানাবাদ স্টেশন। কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে পৌছালে, কর্নেল এ্যাডমিন, প্রধান প্রশিক্ষকসহ অন্যান্য অফিসারবৃন্দ তাকে অভ্যর্থনা জানান। সংস্থাটি জানায়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে নতুন ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর নির্ধারিত ড্রাইভিং স্কুল হতে বাধ্যতামূলক প্রশিক্ষণ গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ মাস্টার ইন্সট্রাক্টর তৈরীর কার্যক্রম হাতে নিয়েছে। এপ্রেক্ষিতে, জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুলে মাস্টার ইন্সট্রাক্টর সার্টিফিকেশন প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫ সর্বমোট ২০ জন শিক্ষার্থী নিয়ে ৩০ নভেম্বর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত মোট ১৫ কার্যদিবস পরিচালনা করা হবে। প্রধান অতিথি প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে তিনি প্রশিক্ষনার্থীদের ড্রাইভিং স্কুলের সকল প্রশিক্ষকবৃন্দকে আন্তরিকতার সাথে কাজ করার জন্য অনুরোধ জানান এবং এই প্রশিক্ষণের সফলতা কামনা করেন। এ সময় তিনি উপস্থিত সকলকে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ সদর কার্যালয়ের পরিচালক (অপারেশন), মীর আহমেদ তারিকুল ওমর, কর্নেল এ্যাডমিন, প্রধান প্রশিক্ষক, মোঃ জিয়াউর রহমান পিএএ, পরিচালক (ইঞ্জিনিয়ারিং), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, খুলনা বিভাগ। অনুষ্ঠানে স্টেশনের সকল অধিনায়কগণ উপস্থিত ছিলেন। এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং এর সার্বিক পরিচালনায় জাহানাবাদ মিলিটারি ড্রাইভিং স্কুল, জাহানাবাদ সেনানিবাস, খুলনা।
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৮ সময়

মাগুরার শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল 

লেনিন জাফর,স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি। রবিবার (৩০ নভেম্বর) শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি টুকু খান, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাছাম অন্তর প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd