1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দেশের শান্তি ও খালেদা জিয়ার আরোগ্য কামনায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

দেশের শান্তি ও খালেদা জিয়ার আরোগ্য কামনায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দেশের শান্তি-স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকোসহ প্রয়াত পরিবারের সদস্যদের রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি স্থানীয় আলেম-উলামা ও কবরস্থ আত্মীয়-স্বজনদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন কিশোরগঞ্জ আখড়া বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আসাদ বিন আব্দুর রাজ্জাক ভূইয়া।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল্লাহ কাইসার শহীদ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি একে নাসিম খান, সহ-সভাপতি এডভোকেট মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেলসহ প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণে আরও মানবিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd