1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

ইতিহাসের বিকৃতি একদিন জনগনের সামনে প্রকাশ হবে : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারাঃ
  • Update Time : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

ইতিহাসের বিকৃতি একদিন জনগনের সামনে প্রকাশ হবে : উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারাঃ

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রাণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ইতিহাসের বিকৃতি একদিন জনগনের সামনে প্রকাশ হবে। দেশে একটি অংশ গ্রহণ মূলক নির্বাচন করুন। নির্বাচনে যে দল বিজয়ী হবে আমরা সেই দলের পাশে দাঁড়াব। নির্বাচন কে বাধাগ্রস্ত করে এ রকম সুযোগ কাউকে দেয়া হবে না। দেশে একটি সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে নেবাল সিরাজের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে। ইতিহাস বিকৃত করা যায় না। ইতিহাসের সত্য একদিন জনগনের সামনে সামনে প্রকাশ হবে । আজ ইতিহাসের বিচারের দিন। নিশ্চিন হয়নি, তার আজ পুর্ণ জাগরণ হয়েছে।
দেশের লক্ষ লক্ষ স্কল,কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নাম একটি পরিবারের পরিবারের নামে নামকরন করা হয়েছে। সেই নামকরণ আজকে কোথায়। সেই সব নামকরণ আজ জনগন উঠিয়ে দিয়েছে। আজকে পাঁচদোনা – ডাঙ্গা সড়কের নামকরণ বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) নামে করা হয়েছে। এভাবে দেশের সকল মুক্তিযোদ্ধাদের সকলের সমানে তুলে ধরা হবে। দেশের সাংস্কৃতিক অপকর্ম, অর্থনৈতিক, রাজনৈতিক সমাধান নিয়ে বর্তমান সরকার অনেকটা সময় কেটেছে। বাংলাদেশে অনেক ধর্মের লোক বসবাস করেন। দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে।
শনিবার নরসিংদী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজ মাঠে পাঁচদোনা- ডাঙ্গা -ঘোড়াশাল সড়কটি বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ ( নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উম্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে অতিরিক্ত সচিব ( সচিবের রুটিন দায়িত্ব) ড. মোহাম্মদ জিয়াউল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক -ই- আজম ( বীর প্রতীক), প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সিরাজ উদ্দিন আহমেদ পাকিস্তান নৌ বাহিনীর অফিসার ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চে নরসিংদীতে ছুটিতে থাকা কালে বিদ্রোহ ঘোষনা করে মুক্তিযুদ্ধ সংগঠন পরিচালনায় আত্মনিয়োগ করেন। ৯, ১০ এপ্রিল ইপিআররের সাথে মিলে বাগবাড়ি – পলাশি- পাঁচদোনায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। ছাএ যুবকদের সংগঠিত করে নেহাবকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধাদের অপ্রতিরোধ্য ঘাঁটি প্রতিষ্ঠা করেন। স্বাধীন দেশে ষড়যন্ত্রের তিনি ১৯৭২ সালের ২৬ সেপ্টেম্বর পুরিন্দায় গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, বীর মুক্তিযুদ্ধা সুলতান আহমেদ, বীর মুক্তিযুদ্ধা ফকির আবুল কালাম, বীর মুক্তিযুদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার, বীর প্রতীক নেভাল সিরাজের ছেলে মোয়াজ্জেম হোসেন প্রমুখ। অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জেলার সব উপজেলা থেকে বীর মুক্তিযুদ্ধারা, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও অএ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকাসহ অনেকই।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd