1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

কচুয়ায় নবাগত ইউএনও মাহমুদুল হাসান রাসেলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুয়েল রানা, কচুয়া:
  • আপডেটের সময় : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭ সময়

কচুয়ায় নবাগত ইউএনও মাহমুদুল হাসান রাসেলের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মোঃ জুয়েল রানা, কচুয়া:

চাঁদপুরের কচুয়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর ২০২৫) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির।
এ সময় কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদ উল্যাহসহ উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা কচুয়ার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, ভূমি সেবা ডিজিটালাইজেশন, সামাজিক সমস্যা সমাধান এবং স্থানীয় উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে মতামত তুলে ধরেন। বক্তারা বলেন, গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত ভূমিকা উন্নয়নকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবাগত ইউএনও তার বক্তব্যে সাংবাদিকদের সহযোগিতার প্রশংসা করে বলেন,“কচুয়ার জনগণের কল্যাণে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। যেকোনো সমস্যার দ্রুত সমাধানে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”
সভা শেষে সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd