1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

মোঃ টোকন শেখ ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি

 

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে জেলার সকল দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন, দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, গত ১৭ বছরে দেশে যা হয়েছে, তার পুনরাবৃত্তি যেন আর না হয়।

 

এর আগে সরকারের ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমাদের দেয়া ইশতেহার আমরা অত্যন্ত গুরুত্বসহকারে বাস্তবায়ন করতে চাই। রমজান মাস শুরু হয়েছে, সবার আগে দলমত নির্বিশেষে সকলে রোজা ও শেষে ঈদ পালন করবে। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে থাকবে। কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না। তবে সব ধরনের ষড়যন্ত্র থেকে আমাদের সাবধান থাকতে হবে।’

 

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

 

এছাড়া আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা, সদস্যসচিব এ কে কিবরিয়া স্বপন, প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ

 

 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd