1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

আবার একসঙ্গে আসছেন শাকিব-হিমেল

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৭ সময়

 

সাম্প্রতিক সময়ে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমা ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেল আশরাফ ও চিত্রনায়ক শাকিব খান আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। সম্প্রতি নির্মাতার একটি ফেসবুক পোস্টকে ঘিরেই নতুন এই আলোচনার সূত্রপাত।

 

২০২৩ সালে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খানকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন দর্শকরা। হিমেল আশরাফ পরিচালিত রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এরপর ২০২৪ সালে একই নির্মাতার ‘রাজকুমার’ সিনেমাতেও অভিনয় করেন শাকিব, যা দর্শকপ্রিয়তা অর্জন করে।

 

এর পর থেকেই হিমেল আশরাফ জানিয়েছিলেন, ভবিষ্যতে আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের ইচ্ছা রয়েছে তার।

 

তবে ব্যস্ততার কারণে এত দিন সেই পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।

সম্প্রতি শাকিব খান ও প্রযোজক শাকিল খানের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন হিমেল আশরাফ।

 

ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।’

 

May be an image of one or more people, beard and people smiling

 

এই পোস্টের পর থেকেই নতুন সিনেমা নিয়ে জল্পনা শুরু হয়।

 

চলচ্চিত্রসংশ্লিষ্ট ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নতুন একটি গল্প নিয়ে নির্মাতা, অভিনেতা ও প্রযোজকের মধ্যে আলোচনা হয়েছে এবং সেটি ইতিবাচক পর্যায়ে রয়েছে।

কালের কণ্ঠকে হিমেল আশরাফ বলেন, ‘গল্প চূড়ান্ত করেছি, যেটা শাকিব ভাই খুব পছন্দ করেছেন। আমি যেরকম গল্পে কাজ করেছি এটাও ঠিক তেমনই রোমান্টিক ফ্যামিলি ড্রামা জনরার। শাকিব ভাই তো এরমধ্যে অনেকগুলো অ্যাকশন জনরার কাজ করেছেন, এখন উনিও চাচ্ছেন রোমান্টিক ড্রামায় কাজ করতে। নাম বা অন্যান্য শিল্পী এখনও কিছু চূড়ান্ত হয়নি।

 

শুটিং কবে শুরু করব বা বাকি সব তথ্য দুই-তিন সপ্তাহের মধ্যে জানাতে পারব।’

ছবিটি কি আগামী বছরের ঈদের জন্য পরিকল্পনা করছেন, এমন প্রশ্নে ‘প্রিয়তমা’ নির্মাতা বলেন, ‘আমি তো চাচ্ছি ঈদ ছাড়া আসতে। ঈদের সময়ে অনেক কিছুর ভিড় নিয়ে আমি ক্লান্ত। এখন বাকিটা শাকিব ভাই এবং প্রযোজক ভালো বলতে পারবেন।’

 

এদিকে শাকিব খান অভিনীত ‘রকস্টার’ বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। আজমান রুশো পরিচালিত সিনেমাটি ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা, সুনিধি নায়েকসহ আরো অনেকে। মুক্তির পর ছবিটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd