1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

তারা আমার ১৫ বছরের মেয়েকে নিয়েও কথা বলেছে’

বিনোদন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৫ সময়

আসন্ন নেটফ্লিক্স চলচ্চিত্র ‘ঘুষখোর পণ্ডিত’-এর শিরোনাম ঘিরে সৃষ্ট বিতর্ক এবং এর কারণে পরিবারকে জড়িয়ে অপমানজনক মন্তব্যের বিষয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ি। এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবিটির নাম নিয়ে বিতর্ক শুরুর পর সোশ্যাল মিডিয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে এবং তার স্ত্রী ও ১৫ বছর বয়সী কিশোরীকন্যাকে নিয়ে অত্যন্ত অশালীন মন্তব্য করা হচ্ছে।

 

ব্যক্তিগত আক্রমণ করায় তিনি গভীরভাবে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

চলচ্চিত্রটির শিরোনাম নিয়ে একদল মানুষের আপত্তির পর নির্মাতাদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছিল। এ প্রসঙ্গে মনোজ বাজপেয়ি স্পষ্ট করেন যে ছবির নাম ঠিক করার প্রক্রিয়ায় সাধারণত অভিনেতারা যুক্ত থাকেন না, তবে ওটিটি প্ল্যাটফরম ও পরিচালকের সিদ্ধান্তে তিনি কোনো সমস্যা দেখেননি। তিনি ব্যাখ্যা করেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে আঘাত করার জন্য নয়, বরং দিল্লি পুলিশের একটি নির্দিষ্ট চরিত্রের ডাকনামকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

 

তবে মানুষের অনুভূতির কথা বিবেচনা করে নির্মাতারা আইনি শুনানির মাধ্যমেই ছবিটির শিরোনাম পরিবর্তন করতে রাজি হয়েছেন।

অনলাইন ট্রোলিং ও বটের ভিড়ে প্রকৃত সমালোচনা চেনা কঠিন উল্লেখ করে এই অভিনেতা বলেন, তিনি সব সময় গঠনমূলক মতামত গ্রহণে আগ্রহী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, শুধু একটি নামের ওপর ভিত্তি করে প্রাণনাশের হুমকি দেওয়া বা পরিবারকে অপমান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমালোচকদের আরো ভদ্র ও নম্রভাবে প্রতিক্রিয়া জানানোর অনুরোধ জানিয়ে মনোজ বাজপেয়ি বলেন, যৌক্তিক সমালোচনা হলে তিনি সব সময় মাথা নত করে তা মেনে নিতে এবং নিজেকে শুধরে নিতে প্রস্তুত।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd