1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দিনাজপুর জেলা সভাপতি হলেন সাংবাদিক রেজাউল ইসলাম রিজু

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ০ সময়

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দিনাজপুর জেলা সভাপতি হলেন সাংবাদিক রেজাউল ইসলাম রিজু

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

মানবাধিকার রক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন International Human Rights Commission–এর দিনাজপুর জেলা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন তরুণ সাংবাদিক ও মানবাধিকার কর্মী রেজাউল ইসলাম রিজু।

 

সংগঠনের কেন্দ্রীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মাধ্যমে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবাধিকার রক্ষা, সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তার আন্তরিকতা, নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

 

নবনির্বাচিত জেলা সভাপতি রেজাউল ইসলাম রিজু দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। তিনি সাধারণ মানুষের অধিকার রক্ষায় সবসময় সোচ্চার ভূমিকা পালন করে আসছেন এবং বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মতো একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের বিষয়। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে দিনাজপুরসহ দেশের সর্বস্তরের মানুষের মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।”

 

তিনি আরও জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, মানবাধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্যাতিত ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, রেজাউল ইসলাম রিজুর নেতৃত্বে দিনাজপুর জেলায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং মানবাধিকার রক্ষার আন্দোলন নতুন গতি পাবে। তার এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd