1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

উপজেলা সম্মেলন কক্ষে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা 

আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রতিনিধি,
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময়

উপজেলা সম্মেলন কক্ষে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা

 

আব্দুল্লাহ আল মামুন উপজেলা প্রতিনিধি,

 

ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৫ আগস্ট ২০২৬) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে হরিনাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দীপন এর সভাপতিত্বে, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

গণগ্রন্থাগারের শিক্ষার্থী, উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, থানা ভারপ্রাপ্ত অফিসার অমিত কুমার রায়,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক চেয়ারম্যান মোতাহার হুসাইন, বিএনপি’র উপজেলা সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক জাইজাল হোসেন, পৌর বিএনপি’র সভাপতি জিন্নাতুল্লাহ খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হরিনাকুন্ডুর মোঃ রুহুল আমিন, জুলাই শহীদ রাকিবের পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধা সহ অভিভাবক, শিক্ষকবিভিন্ন শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী ও অন্যান্য অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাইয়ের ঐতিহাসিক ঘটনাবলি, আত্মত্যাগের স্মৃতি এবং নতুন প্রজন্মের কাছে ইতিহাস তুলে ধরার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, জাতীয় ইতিহাস ও চেতনা সম্পর্কে তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের আলোচনা সভার আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।অনুষ্ঠানটি অংশ গ্রহণকারীদের সক্রিয় উপস্থিতি ও স্মৃতিচারণ,জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd