1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

কালিহাতীতে ওয়ালটনের উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৫ সময়

কালিহাতীতে ওয়ালটনের উদ্যোগে মৃত গ্রাহকের পরিবারকে এক লাখ টাকার আর্থিক সহায়তা

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ওয়ালটনের আর্থিক সুরক্ষা সুবিধা কর্মসূচির আওতায় এক মৃত গ্রাহকের পরিবারের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলার কোকডহরা বাজারে অবস্থিত ওয়ালটন প্লাজা কালিহাতী শাখার উদ্যোগে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে কোকডহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিভিশন-২-এর চিফ ডিভিশনাল অফিসার মো. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডিভিশনাল ক্রেডিট অফিসার মো. ওবায়দুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ওয়ালটন প্লাজা কালিহাতী শাখার ম্যানেজার মোহাম্মাদ আবুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন শাখার ফ্লোর ইনচার্জ ইকবাল হোসাইন।

 

অনুষ্ঠানে ওয়ালটনের মৃত গ্রাহক আসাদুল জামানের স্ত্রী ও মনোনীত নমিনী মোছা. তাসমিদার হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

 

এ সময় বক্তারা বলেন, ওয়ালটন শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় বরং গ্রাহকদের কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেও

প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিষ্ঠানের আর্থিক সুরক্ষা সুবিধা কর্মসূচি গ্রাহকদের প্রতি ওয়ালটনের দায়িত্বশীলতা ও অঙ্গীকারের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ গ্রাহকদের মধ্যে আস্থা, বিশ্বাস ও নির্ভরতা আরও বৃদ্ধি করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং ওয়ালটন প্লাজা কালিহাতী শাখার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd