1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, মাদক উদ্ধার ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে হুন্ডা মহড়া

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫২ সময়

কালিহাতীতে মাদকবিরোধী বিশেষ অভিযান, মাদক উদ্ধার ওসি কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে হুন্ডা মহড়া
শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে কালিহাতী থানা পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকের নেতৃত্বে একটি হুন্ডা (মোটরসাইকেল) মহড়া অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক কারবারি, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, যানবাহন তদারকি এবং জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়।

অভিযান শেষে ওসি কাইয়ুম খান সিদ্দিক বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে কালিহাতী থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছি। অপরাধ দমনে সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

স্থানীয়রা পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা করছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd